ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এসপিসহ পাঁচজনকে প্রত্যাহার-অব্যাহতি, ৫ উপজেলার ভোট স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

চতুর্থ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের আগেই এক এসপি ও দুজন ওসিকে প্রত্যাহার এবং দুজন ওসিকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া পাঁচ উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কুমিল্লার বরুড়া, ময়মনসিংহের ত্রিশাল, ফেনীর ছাগলনাইয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, খুলনার ডুমুরিয়া উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আইনি জটিলতা, অনিয়ম ও সহিংসতার কারণে এসব উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান ফরহাদ আহাম্মদ।

ইসির যুগ্ম সচিব আরও জানান, পিরোজপুরের এসপি সালাম কবির, মঠবাড়িয়ার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম ও বরগুনার আমতলীর ওসি আলাউদ্দিন মিলনকে প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ওসি মো. শাহাজাহান কবির ও ভোলার তজুমদ্দিনের ওসি ফারুখ আহমদকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এসপিসহ পাঁচজনকে প্রত্যাহার-অব্যাহতি, ৫ উপজেলার ভোট স্থগিত

আপডেট সময় : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯