ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

জবিতে ভর্তির সুযোগ পাবে আর ১২৬ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৩৫১ বার পড়া হয়েছে

জবিতে ভর্তির সুযোগ পাবে ১২৬ জন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ১২৬টি আসন ফাঁকা রয়েছে।

বুধবার (৯ আগস্ট) বিষয়টি জানান সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

তিনি বলেন, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইটি মেধাতালিকা থেকে মোট ২ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫টি। দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৭৭৭ জন শিক্ষার্থী। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছিল ১ হাজার ৮৬২ জন। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ১২৬ টি আসন ফাঁকা রয়েছে।

প্রসঙ্গত,গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে ভর্তি পরীক্ষা কমিটির। এবার আগস্টের মাঝমাঝি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জবিতে ভর্তির সুযোগ পাবে আর ১২৬ জন

আপডেট সময় : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩