ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কার্তিকের কাঁধে মাথা রাখলেন সারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯ ৩১৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; বলিউড অভিনয়শিল্পী সারা আলী খান ও কার্তিক আরিয়ানের প্রেম নিয়ে কম জল ঘোলা হলো না। দুজনকে নিয়ে তাই আগ্রহের শেষ নেই ভক্তদের। এই আগ্রহ কাজে লাগিয়ে একই সিনেমায় দুজনকে নিয়ে নিলেন মেধাবী পরিচালক ইমতিয়াজ আলী। ‘লাভ আজ কাল’–এর সিক্যুয়েল করা হচ্ছে তাঁদের দুজনকে নিয়ে। এরই মধ্যে ছবির শুটিং সেট থেকে প্রকাশিত হয়েছে ছবির প্রথম ঝলকও (ফার্স্ট লুক)।

সাইফ আলী খানের কন্যা সারা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে প্রথম ঝলকের ছবিটি প্রকাশ করেন। ছবিতে দেখা যায় কার্তিকের ঘাড়ে মাথা রেখেছেন সারা। দুজনের চেহারায় আবেগের ছাপ। সারা ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি সম্মানিত, গর্বিত ও রোমাঞ্চিত ইমতিয়াজ আলীর পরবর্তী সিনেমায় থাকতে পেরে। সিনেমায় আছেন কার্তিক আরিয়ান ও রণদীপ হুদা। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। জি স্টুডিও পরিবেশন করছে এই ছবি।’

শোনা গেছে, ভারতের দিল্লিতে চলছে সিনেমার শুটিং। কিছুদিন আগে এই ছবির সেট থেকেই সারা ও আরিয়ানের একটি চুম্বন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে যায়। তবে ওটা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘লাভ আজ কাল টু’ ছবির কেউ।

‘হাইওয়ে’ সিনেমার পর আবার এই সিনেমার মাধ্যমে রণদীপ কাজ করছেন পরিচালক ইমতিয়াজ আলীর সঙ্গে।

২০০৯ সালে ‘লাভ আজ কাল’ ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন। সাইফ অভিনীত ছবির পরের কিস্তিতে মেয়ে সারা অভিনয় করছেন, এ নিয়ে সাইফ–সারার ভক্তরা বেশ রোমাঞ্চিত। একজন লিখেছেন, ‘তর সইছে না। আশা করি, কার্তিক ও সারা লাভ আজ কাল ছবির নামের প্রতি সুবিচার করবেন।’ আরেকজন লিখেছেন, ‘আমরা এই ছবির জন্য খুবই রোমাঞ্চিত। দুই তরুণ মেধাবী তারকাকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর হয়ে আছি।’

সারা ও কার্তিক দুই সপ্তাহ ধরে ভারতের দিল্লিতে ‘লাভ আজ কাল টু’ ছবির শুটিং করেছেন। হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কার্তিকের কাঁধে মাথা রাখলেন সারা

আপডেট সময় : ০১:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯