ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শীতে কাঁপছে সারা দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ১৭টি জেলার ওপর দিয়ে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে তীব্র শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।স

এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলা এবং চুয়াডাঙ্গাসহ মোট ১৭ জেলার উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা আরো কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে শৈত্যপ্রবাহ চলা ১৭ জেলাসহ সারাদেশে তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শীতে কাঁপছে সারা দেশ

আপডেট সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩