ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

ক্যানসার রোগীদের জন্য সুসংবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯ ৩০১ বার পড়া হয়েছে

ক্যানসার চিকিৎসার ব্যয় অনেকে। ক্যানসারে আক্রান্ত হলে অনেকে চিকিৎসার অভাবে মারা যায় এমন আমরা চোখের সামনেই দেখেছি। শুধু চিকিৎসা ব্যয়ই নয় ক্যানসারের ওষুধের খরচও অনেক। তবে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য সুসংবাদ হলো কলকাতার বাজারে বেশ কয়েকটি ক্যানসার ওষুধের দাম কমেছে।

বাংলাদেশ থেকে এখন অনেক মানুষ কলকাতায় চিকিৎসা গ্রহণ করছেন। এই চিকিৎসার ব্যয় নেহাত কম নয়। ওষুধের দাম কমার এই ঘোষণা আসবে। ঘোষণা কার্যকারের পর ওষুধের গায়ে লেখা এম আর পি (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমে যাবে।

কেন্দ্রীয় সরকারের রাসায়নিক এবং সার মন্ত্রকের অধীন দি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) সূত্রে জানা গেছে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই ক্যানসারের বেশ কয়েকটি নন শিডিউল ওষুধের ক্ষেত্রে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বর্তমানে ক্যানসারের ৫৭টি শিডিউল ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে। নতুন ঘোষণা অনুযায়ী, এবার এর সঙ্গে আরো ৪২টি নন শিডিউল ওষুধের দাম কমানো হল। কর্পোরেট হাসপাতাল ও ফার্মেসিগুলোতে বেঁধে দেওয়া মার্জিনে ওই সব ওষুধ বিক্রি করতে হবে।

চিকিৎসকেরা জানিয়েছেন, ক্যানসার প্রতিরোধের চিকিৎসা মূলত দু’ধরনের। এর মধ্যে একটি কেমোথেরাপির অন্যটি হচ্ছে বায়োলজিক্যাল থেরাপি। কেমোথেরাপির আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে ও বায়োলজিক্যাল থেরাপি আক্রান্ত জিনের আগ্রাসনকে থামিয়ে দেয়।

তাই নতুন এ ঘোষণার ফলে, কোলন ও ফুসফুস ক্যানসারের জন্য বায়োলজিক্যাল থেরাপির ওষুধ বিভাসিজুমাব, লিম্ফোমা। ব্লাড ক্যানসারের ক্ষেত্রে ব্যবহৃত রিটুক্সিম্যাব ও ব্রেস্ট এবং ব্লাডার ক্যানসারের জন্য ব্যবহৃত কেমোথেরাপির ওষুধ লাইপোজোমাল ডক্সোরুবিসিনের ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা এম আর পি অন্তত ৫০ শতাংশ কমে গিয়েছে। এমনই ৪২টি নন শিডিউল ওষুধের উপরেই এর কম-বেশি প্রভাব পড়বে।

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শঙ্খ রায় চৌধুরী বললেন, দীর্ঘ দিন ধরেই দাবি করে আসছি ক্যানসারের ওষুধের দাম কমানোর জন্য। দাম কমলে উপকৃত হবে কয়েক লাখ ক্যানসার রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্যানসার রোগীদের জন্য সুসংবাদ

আপডেট সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯