ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে চান জয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ৩৩৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ দুই বাংলার সমান তালে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রেম করার সময় নেই, তাহলে কি বিয়ের কথা ভাবছেন না এই প্রিয় অভিনেত্রীর? পছন্দের কেউ কি তবে নেই? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, এখন পর্যন্ত না। বিয়ের পরেও করা যাবে। এত দ্রুত আমি ঘরোয়া পরিবেশে নিজেকে বন্দী করতে চাচ্ছি না। আমি আরও কাজ করতে চাই। পরিবার থেকে অবশ্য বিয়ের চাপ আসছে। কিন্তু আমি না শোনার ভান করে বসে থাকি।

গত ১৫ মার্চ ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস বিনোদন ও লাইফস্টাইল ভিত্তিক ম্যাগাজিন ‘ইনডালজ’ এ জয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার ব্যক্তিগত জীবনের কথাও উঠে এসেছে।

তিনি তার জীবনসঙ্গীর কাছে কী কী গুণ আশা করেন জানতে চাইলে জয়া বললেন, আমি চেহারাকে এত গুরুত্ব দেই না। আমার জীবনসঙ্গীকে অবশ্যই বিচক্ষণ, অনুভূতিশীল এবং প্রতিশ্রুতিশীল মানুষ হতে হবে। একজন সৃজনশীল ব্যক্তিকে কদর করার মতো মন-মানসিকতা থাকতে হবে তার।’

সম্প্রতি জয়া শেষ করেছেন ‘বিনি সুতোয়’ ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটির ডাবিং বাকি। এ জন্য ক’দিন পর তিনি যাবেন কলকাতা। গত কয়েক দিন আগে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’-এর ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। এতে সার্কাসকন্যা ‘বিউটি’ রূপে জয়ার প্রথম ঝলকই ইতোমধ্যে সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে চান জয়া

আপডেট সময় : ০৪:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯