ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আনাড়ী মন- শিরিনা আফরোজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৩২৩ বার পড়া হয়েছে

আনাড়ী মন- শিরিনা আফরোজ

মনের মধ্যে ও
একটা মন আছে,
সে যেমন স্বাধীন
তেমনই নিয়ন্ত্রন হীন।
শাসন বারন মানেনা,
সমাজের ধার ধারেনা।
সে ছোটে কেবল
জল সমুদ্রের কাছে
ছোটে লাগাম হীন।
তাঁর আকাশে ভোরের সূর্য
ওঠে নিত্য দিন।
আকাশ ডাকে, পাহাড় ডাকে
শ্যামল সবুজ মায়া।
মনের মধ্যে ঘন্টা বাজায়
বিলাসী স্মৃতির ছায়া।
মন ছুটে বেড়ায়, খেয়াল খুশি
দিকদিগন্ত জুড়ে।
কাব্য লেখে, ছবি আঁকে
গায় গান নব সুরে।
শ্রাবন মাসের বাদল দুপুর
ছন্দ তোলে পায়ের নূপুর।
পাথর মনের দৃষ্টি দিয়ে
ভালোবাসার ছবি আঁকে!
ছুটে বেড়ায় গাঁয়ের বাকে
সাধ্যি কার বেঁধে রাখে।
মন হল এক পাগলা ঘোড়া
ইচ্ছে মত ছোটে।
তার বাগানে হাজার রঙের
রাঙিন ফুল ফোটে।
হতে পারে ফেরারী তবুও আনাড়ী
দূর পাহাড়ের দেশে।
প্রজাপতি ডানায় উড়ে
ঘুরে আসে একাকী ছদ্ম বেশে।
আলাচনা সমালোচনার
কাটাছেড়া গল্প লেখা পৃষ্ঠা ভরে!
মুচকি হেসে ভেতরের মন
জমিয়ে রাখে তারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আনাড়ী মন- শিরিনা আফরোজ

আপডেট সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

আনাড়ী মন- শিরিনা আফরোজ

মনের মধ্যে ও
একটা মন আছে,
সে যেমন স্বাধীন
তেমনই নিয়ন্ত্রন হীন।
শাসন বারন মানেনা,
সমাজের ধার ধারেনা।
সে ছোটে কেবল
জল সমুদ্রের কাছে
ছোটে লাগাম হীন।
তাঁর আকাশে ভোরের সূর্য
ওঠে নিত্য দিন।
আকাশ ডাকে, পাহাড় ডাকে
শ্যামল সবুজ মায়া।
মনের মধ্যে ঘন্টা বাজায়
বিলাসী স্মৃতির ছায়া।
মন ছুটে বেড়ায়, খেয়াল খুশি
দিকদিগন্ত জুড়ে।
কাব্য লেখে, ছবি আঁকে
গায় গান নব সুরে।
শ্রাবন মাসের বাদল দুপুর
ছন্দ তোলে পায়ের নূপুর।
পাথর মনের দৃষ্টি দিয়ে
ভালোবাসার ছবি আঁকে!
ছুটে বেড়ায় গাঁয়ের বাকে
সাধ্যি কার বেঁধে রাখে।
মন হল এক পাগলা ঘোড়া
ইচ্ছে মত ছোটে।
তার বাগানে হাজার রঙের
রাঙিন ফুল ফোটে।
হতে পারে ফেরারী তবুও আনাড়ী
দূর পাহাড়ের দেশে।
প্রজাপতি ডানায় উড়ে
ঘুরে আসে একাকী ছদ্ম বেশে।
আলাচনা সমালোচনার
কাটাছেড়া গল্প লেখা পৃষ্ঠা ভরে!
মুচকি হেসে ভেতরের মন
জমিয়ে রাখে তারে।