ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

এবারের ঈদেও শ্রোতাদের জন্য গান গাইবেন ড. মাহফুজুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ৩৪১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক | 
এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বিশ্ব বাঙালির কাছে তুলে ধরছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে।

চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছ্বাসকে তিনি এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। তাই তো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সংগীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।

সেই ধারাবাহিকতায় ২০১৯ সালে প্রচার হয় ‘মন থেকে রইলো শুভ কামনা’ এবং ‘একইতো আকাশ দেখি’। গত বছরের ঈদুল ফিতরে প্রচার হয় শিল্পীর একক সংগীতানুষ্ঠান ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।

এবারের রোজার ঈদেও আসছে তার একক সংগীতানুষ্ঠান ‘সুখে থাকো তুমি’। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টার দিকে এটি প্রচার হবে এটিএন বাংলায়।

১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

গানের শিরোনামগুলো হলো- চলে গেছ ক্ষতি নেই, কথা দিলাম, প্রথম দেখা, বাঁচবোনা তোমায় ছাড়া, দিন রাত ২৪ ঘণ্টা, একাকী জীবন আমার, সুখে থকো তুমি, মনের ঘর, ভুলে যাও এবং আমার জীবন। গানগুলো নিয়ে নির্মিত হয়েছে ভিডিও।

এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানগুলোর ভিডিও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবারের ঈদেও শ্রোতাদের জন্য গান গাইবেন ড. মাহফুজুর রহমান

আপডেট সময় : ০৪:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১