ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

কমলগঞ্জের মুন্সীবাজারে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে

মোঃ সাহাবুদ্দিন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ১নং রহিমপুর ইউনিয়ন ও ৩নং মুন্সীবাজার ইউনিয়নের নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাত ৮টায় মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আনুষ্ঠানিকভাবে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমেদ তরফদার, আওয়ামীলীগ নেতা হায়দর আলী প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে রহিমপুর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নৌকার সমর্থনে এক মিছিল বের হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কমলগঞ্জের মুন্সীবাজারে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন

আপডেট সময় : ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯