ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তাহসান- তানজিন তিশা অভিনীত নাটকে গাইলেন আজাদ রাহী- পারশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ ৪৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: তাহসান খান ও তানজিন তিশা’র অভিনীত ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ শিরোনামে নাটকে গাইলেন আজাদ রাহী ও পারশা মাহ্জাবীন। ‘দুজন হেরে যায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন এম. এ. আলম শুভ,সুর ও সংগীত আয়োজন করেছেন আভরাল সাহির। ‘অন্ধকার’ শিরোনামের গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন আজাদ রাহী৷ তার সহশিল্পী ছিলেন সেনিজ।এরপর রাহীর ২য় গান ‘একজন ছিলো’ প্রকাশ পায় কিছুদিন আগে৷ যেটিও বেশ সাড়া ফেলে।

অন্যদিকে পারশার প্রথম মৌলিক গান এটি৷ এছাড়াও পারশা একজন জনপ্রিয় কাভার শিল্পী৷ বিভিন্ন গানের কাভার গান করে পেয়েছেন বেশ জনপ্রিয়তা। তার গাওয়া কাভার গুলোর মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সাথে গেয়েছেন ‘তুমি কোন কাননের ফুল’। এছাড়াও, যাও পাখি বলো তারে, তুমি কার পোষা পাখি, ‘অলির কথা শুনে বকুল হাসে’, তোমার ঘরে বসত করে কজনা’ গান গুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো সোস্যাল মিডিয়ায়৷ গ্লাস আর চামচের সাহায্যে নিজের বানানো জলতরঙ্গ মিউজিক করে বেশ প্রশংসা কুড়িয়েছেন পারশা।
একটি হলদে কাকাতুয়া পাখি কাঁধে নিয়ে গান গেয়ে ইতোমধ্যে বেশ পরিচিত তিনি। তাছাড়াও চ্যানেল আই সেরা কন্ঠের সিজন-৬ এর প্রতিযোগিতারও একটি অংশ ছিলেন পারশা।

রাফাত মজুমদার রিংকু এর পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছেন তাহসান ও তানজিন তিশা। নাটক প্রকাশের পর থেকে নাটক ও গান বেশ সাড়া পাচ্ছে। নাটক টি প্রকাশ হয়েছে ১৯শে ফেব্রুয়ারী ২০২১ ‘ডেডলাইন এন্টারটেইনমেন্ট’ এর ইউটিউব চ্যানেল থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তাহসান- তানজিন তিশা অভিনীত নাটকে গাইলেন আজাদ রাহী- পারশা

আপডেট সময় : ১০:৫০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১