ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মডেল অভিনেতাকে ডান্স কোরিওগ্রাফার প্রিন্সের হত্যার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ ৩৬২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: ড্যান্স একাডেমি ছেড়ে অন্য একাডেমীতে ভর্তি হওয়ায় এক তরুণ মডেল অভিনেতাকে অকথ্য গালাগাল এমনকি হত্যার হুমকি দিয়েছে প্রিন্স খান নামের ড্যান্স কোরিওগ্রাফার ও পিআর ড্যান্স গ্রুপের পরিচালক। এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মডেল অভিনেতা ফারহান মৃধা। কোতোয়ালি থানার জিডি নং ৫৩৬।
প্রিন্স খানের হুমকি শিকার অভিযোগকারী ফারহান সংবাদমাধ্যমেকে বলেন, প্রিন্স খানের একাডেমিতে নাচ শিখতাম কিন্তু ওনার চারিত্রিক সম্পর্কে বিভিন্ন ঘটনা জানার পরে আমি অন্য একাডেমীতে জয়েন করি এর এরপর থেকেই উনি আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি-ধামকি দিতে থাকে। সর্বশেষ সোমবার সন্ধ্যায় উনার মুঠোফোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। বেশ কিছুদিন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে উনি আমাকে হুমকি দিয়ে আসছিল।
পরবর্তীতে সোমবার সন্ধ্যায় নিজেই আমাকে ফোন দেয়। ফোনে বলে- আমাকে চিনো আমি তোকে লাশ করে ফেলবো। তুই কোন সাহসে আমার একাডেমি ছেলে অন্য জায়গায় ভর্তি হয়েছিস? আমার সম্পর্কে জানোস, আমার ক্ষমতা সম্পর্কে জানোস? প্রধানমন্ত্রী পর্যন্ত আমার হাত আছে।
আমি মিডিয়ায় নতুন তাই এমন হুমকিতে ভয়ে বেশ কিছু দিন আমি মিডিয়াপাড়ায় যেতে পারছিনা।
উল্লেখ্য, পিআর ডান্স গ্রুপ এর স্বত্বাধিকারী প্রিন্স খানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন রকম নারী কেলেঙ্কারি সহ শুটিংয়ের নামে বিভিন্ন স্পটে অসামাজিক কার্যকলাপের অভিযোগ শোনা গেছে।
এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে প্রিন্স খানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বেশি অহংকারের সুরে বলেন, আপনাদের মত অনেক সাংবাদিক আমারও আছে। এ বিষয়ে বাড়াবাড়ি করলে আমি দেখিয়ে দেবো আমি কি পারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মডেল অভিনেতাকে ডান্স কোরিওগ্রাফার প্রিন্সের হত্যার হুমকি

আপডেট সময় : ০১:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১