ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সরগরম চট্টগ্রাম মহানগরের রাজনীতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ ৪০২ বার পড়া হয়েছে

সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মেয়র প্রার্থী বললেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নেই। আর বিএনপি প্রার্থীর দাবি সুষ্ঠু নির্বাচন। নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মধ্যে। অধিকাংশ ওয়ার্ডে বিদ্রেহী প্রার্থী থাকায় জটিল হয়ে পড়েছে কাউন্সিলর পদে ভোটের হিসাব-নিকাশ।

প্রথম দিনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চট্টগ্রামের মানুষ নৌকায় ভোট দেবেন বলে আশা তার।

আর বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেনের বিশ্বাস, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত।
প্রচারণায় আচরণ বিধি লঙ্গন করলে কোন ছাড় নেই বলে সতর্ক করলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।

চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার ৭৩৫টি ভোট কেন্দ্র ও ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএমে ভোট হবে। নির্বাচনে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। ভোটে মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ২৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরগরম চট্টগ্রাম মহানগরের রাজনীতি

আপডেট সময় : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১