ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মাদকসহ হোটেল থেকে অভিনেত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ২৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুর পর একের পর এক আলোচনায় উঠে এসেছে বলিউডের মাদকযোগ। এবার মাদকযোগের অভিযোগ উঠছে টলিউডের (দক্ষিণী ছবির) এক অভিনেত্রীর বিরুদ্ধে। মাদকের জেরে মুম্বাইয়ের হোটেল থেকে ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে আটক করেছে।

একই সঙ্গে এক মাদক পাচারকারীকেও আটক করেছে এনসিবি। তবে ২০ বছর বয়সী ওই অভিনেত্রীর পরিচয় এখনো প্রকাশ করেনি এনসিবি।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের মীরা রোডের একটি হোটেলে অবস্থান করছিলেন ওই অভিনেত্রী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সেখানে অভিযান চালান এনসিবির কর্মকর্তারা। সেখানে তল্লাশির পর রোববার আটক করা হয় ওই অভিনেত্রীকে।

সেসময় চাঁদ মহম্মদ নামে এক মাদক পাচারকারীকেও আটক করা হয়। তবে সইদ নামে এক মাদক সরবরাহকারী সেখান থেকে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানানো হয়েছে। এছাড়া অভিযানে ৮ থেকে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

ওই অভিনেত্রী কীভাবে মাদকের ঘটনায় জড়িয়ে পড়লেন বা পুরো বিষয়ে তার ভূমিকাই বা কতখানি তা খতিয়ে দেখছে এনসিবি। এছাড়া মীরা রোডের ওই হোটেল এবং তার মালিকও এনসিবির সন্দেহের তালিকায় রয়েছে। হোটেলের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদকসহ হোটেল থেকে অভিনেত্রী আটক

আপডেট সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১