ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু: বয়ান রেকর্ড করা হল মহেশ ভাটের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০ ২৭৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার বয়ান রেকর্ড করা হল পরিচালক মহেশ ভাটের। সোমবার সকাল ১১টা ৩০মিনিট নাগাদ সান্তাক্রুজ থানায় পৌঁছন এই প্রযোজক-পরিচালক। সেখানেই উপস্থিত ছিলেন ডিসিসি অভিষেক ত্রিমুখে। তার সামনেই বয়ান রেকর্ড করা হয়েছে।

সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের দলবাজি, নেপোটিজম দায়ী এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। আর এই বিতর্কে মহেশ ভাটের নাম এসেছে। এছাড়া সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের বিশেষ সম্পর্ক রয়েছে যা তার মৃত্যুর কারণ বলে মনে করছেন অনেকেই। এমন সূত্র ধরেই মহেশ ভাটকে ডাকে মুম্বাই পুলিশ।

মহেশ ভাটের পাশাপাশি প্রযোজক-পরিচালক করণ জোহরের ম্যানেজারের বয়ান রেকর্ড করা হয়েছে রবিবার। পাশাপাশি তদন্তে সহযোগিতার জন্য ডেকে পাঠানো হয়েছে কঙ্গনা রানাউতকে। তবে তিনি সিমলা থাকায় যোগাযোগের সমস্যা হয়েছে। এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশের একটি সূত্র। প্রয়োজনে তদন্তের স্বার্থে করণ জোহরকে ডাকা হতে পারে। এই ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। নানা মহল থেকে সিবিআই তদন্তের দাবি উঠলেও, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দাবি খারিজ করে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৪ই জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছরের এই অভিনেতাকে। হত্যা, আত্মহত্যা, নাকি বলিউডি নেপোটিজমের নির্লজ্জ শিকার? সুশান্তের মৃত্যু নিয়ে বাদানুবাদ অব্যাহত।

সুশান্ত সিং রাজপুত ২০১৩ সালে কাই পো ছে ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ৷ এরপর শুদ্ধ দেশি রোমান্স, ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি, এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, রাবতা, ওয়েলকাম টু নিউইয়র্ক, কেদারনাথ, ছিছোরে-এর মত ছবিতে অভিনয় করেছেন ৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু: বয়ান রেকর্ড করা হল মহেশ ভাটের

আপডেট সময় : ১১:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০