ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে চারদিনে আরও ৩২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ৩২৭ বার পড়া হয়েছে

ঢামেক প্রতিবেদক;

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত চারদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিল ৮ জন। বাকি ২৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। (১৮ থেকে ২১ জুলাই) রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ৩২ জনের মৃত্য হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল। বাকি ২৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- ঢাকার চকবাজারের মো. তাহের আলী (৭০) কুমিল্লার মো. হানিফ মিয়া (৬৮) ঢাকার আনোয়ার মিয়া (৬০) ঢাকার মো. ইয়াকুব চৌধুরী (৭৩) ব্রাহ্মণবাড়িয়ার হাজি হাসু মিয়া (৮০) ঝালকাঠির মোছা. শারমীন আক্তার (২১), মুন্সীগঞ্জের মোছা. জোবাইদা বেগম (৮০) ও ফেনীর মোছা. তাসনিয়া আলম (২৫)। তারা সবাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছেন আরও ৪১ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৭০৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৭ জনের দেহে। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১০ হাজার ৫১০ জনে।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি সাড়ে ৪৮ লাখের বেশি। মৃতের সংখ্যা ছয় লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। ৮৯ লাখ ১২ হাজারের মতো রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে চারদিনে আরও ৩২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০