ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অভাবীদের খাবার পৌঁছে দিচ্ছেন সালমান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ২৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;

করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে অভাবীদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বলিউড অভিনেতা সালমান খান। অভাবগ্রস্তদের খাবার পৌঁছে দিতে এবার তিনি ‘বিইং হাংরি’ উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে খাবার বিতরণের জন্য ট্রাকের ব্যবস্থা করেছেন। মুম্বাইয়ের দুর্গত মানুষের হাতে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত ওই ট্রাকে লেখা ‘বিইং হাংরি’।

গেল বুধবার মুম্বাইয়ের রাস্তায় দেখা যায় এই ফুড ট্রাককে। ওই ট্রাক থেকে খাবারের ব্যাগ অভাবগ্রস্ত মানুষদের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবীরা। অত্যাবশ্যক পণ্যসামগ্রী নিতে দেখা গেল মানুষের দীর্ঘ সারি।

শহরের বিভিন্ন জায়গায় ঘুরে এই ট্রাকে খাবার বিলি করার বেশ কিছু ভিডিও ও ছবি চলতি মাসের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও ভাইজান সালমান তার ব্যক্তিগত এই উদ্যোগ সম্পর্কে নিজের অ্যাকাউন্টে কোনও কিছু ঘোষণা করেননি। এর আগে ৫৪ বছরের অভিনেতা মানুষের জন্য ‘অন্নদান’ চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং লকডাউনে দুর্গতদের জন্য দান করেছিলেন। ‘অন্নদান’ চ্যালেঞ্জ দেওয়ার পর সালমান একটি ভিডিও টুইটারে পোস্ট করেছিলেন। ওই ভিডিওতে তাকে লুলিয়া ভান্তুর, জ্যাকলিন ফার্নান্দেজ ও অন্যান্যদের সঙ্গে একটি ট্রাকে খাদ্যসামগ্রী তুলতে দেখা গিয়েছিল।

করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সালমান সক্রিয়ভাবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অভাবীদের খাবার পৌঁছে দিচ্ছেন সালমান খান

আপডেট সময় : ১০:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০