ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

‘অসচ্ছল শিল্পীরা ঈদ বোনাস পাবেন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ২৮০ বার পড়া হয়েছে

‘অসচ্ছল শিল্পীরা ঈদ বোনাস পাবেন’

বিনোদন ডেস্ক : করোনার সংকট শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সরব অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তারা দেশের মানুষকে সচেতনতার আহ্বান জানানোর পাশাপাশি অসহায় শিল্পীদের পাশে নানা সময় সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশাপাশি এফডিসি কেন্দ্রিক আরও কয়েকটি সমিতির অসচ্ছল সদস্যদের দিয়েছে আর্থিক অসহায়।

এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে চলচ্চিত্র শিল্পী সমিতির অসচ্ছল শিল্পীদের ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানালেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, প্রতি বছর আমরা ৫০-৬০ জন অসচ্ছল শিল্পীদের সহযোগিতা দিয়ে থাকি। যেহেতু এবারের সংকট একটু বেশিই তাই আগের চেয়ে চার পাঁচ গুণ বেশি মানুষকে এই বোনাস দেওয়া হবে।

সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমরা একটি শিল্পীকেও ক্ষুধার্ত থাকতে দেবো না। এখন সময় আমাদের অসহায় ভাই-বোনদের পাশে দাঁড়ানোর। সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানোর।

এদিকে সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, এই সংকট চিরদিন থাকবে না। আল্লাহর ইচ্ছায় পৃথিবী একদিন করোনার ভয়াবহতা থেকে মুক্তি পাবে। আসুন মানুষ হিসেবে সবাই মানুষের পাশে দাঁড়াই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘অসচ্ছল শিল্পীরা ঈদ বোনাস পাবেন’

আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০