ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চোখের ভেতরেও কয়েক সপ্তাহ টিকে থাকতে পারে করোনাভাইরাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৩১১ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 

নভেল করোনাভাইরাস মানুষের চোখের মধ্যে কয়েক সপ্তাহ পর্যন্ত টিকে থাকতে পারে বলে জানিয়েছেন ইতালির গবেষকরা।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশনাল ডিজিজেসের বিজ্ঞানীরা সংক্রমিতদের বিশ্লেষণ করতে গিয়ে তাদের চোখে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ৬৫ বছর বয়সী এক নারী চীনের উহান থেকে ইতালিতে ফিরে সুস্থই ছিলেন। তার মধ্যে কোনো উপসর্গ ছিল না।

কিন্তু কয়েক সপ্তাহ পর যখন তার চোখে প্রদাহ শুরু হলো তখন রক্তাভ চোখে জ্বলুনি নিয়ে তিনি হাসপাতালে আসেন। চিকিৎসক তখন তার চোখের পানি পরীক্ষা করেন।

বিজ্ঞানীরা তখন ওই নমুনায় করোনাভাইরাসের উপস্থিত পান। তারা এটি দেখে অবাক হন যে ওই নারীর চোখে অন্তত ২১ দিন ধরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল।

ইতালির গবেষকরা বলছেন, তারা বুঝতে পেরেছেন যে ওই নারীর চোখের পানি রোগ ছড়ানোর সম্ভাব্য একটি উৎস ছিল।

তারা বলছেন, এ থেকে বোঝা গেল, মানবদেহের অন্যান্য অঙ্গের সঙ্গে চোখও করোনাভাইরাস সংক্রমণের প্রবেশ দ্বার হতে পারে।

এ জন্য সংক্রমণ এড়াতে হাত দিয়ে চোখ, মুখ, নাক স্পর্শ না করার যে কথাটি আগে থেকে বলা হচ্ছে, তা আরও জোর দিয়ে বলছেন ইতালির গবেষকরা।

বিজ্ঞানীরা শুরু থেকেই জানিয়েছেন, করোনা একটি অণুজীব, যা খালি চোখে দেখা যায় না। এটি যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এ পর্যন্ত সে ৩৮০ বার নিজেকে পরিবর্তন করে মারাত্মক রূপ ধারণ করেছে করোনাভাইরাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চোখের ভেতরেও কয়েক সপ্তাহ টিকে থাকতে পারে করোনাভাইরাস

আপডেট সময় : ০২:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০