ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

দেশীয় টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা রওনক হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রওনক বলেন, লিনা আপার দুটো কিডনি নষ্ট ছিল, তিনি অনেকদিন ধরে অসুস্থ। অবশেষে চলে গেলেন। আপার আত্মার শান্তি চাই।

ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর ১৯৭৮ সালে ‘কালো কোকিলা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। অভিনীত সবশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’সহ হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে তাকে পাওয়া গেছে। ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা

আপডেট সময় : ১০:০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০