ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনায় বিয়ের অনুষ্ঠান বাতিল, সঞ্চয় ত্রাণ তহবিলে দিলেন অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ২৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক | 

লকডাউনের জন্য স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। করোনা আতঙ্কে ঘরবন্দী হয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। অন্যান্য কাজের মতো অনিশ্চয়তার মুখে পড়েছে অনেকের বিয়ের কাজ। তালিকায় আছেন ভারতের টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জী।

লকডাউনে বিয়ের অনুষ্ঠান বাতিল হয়েছে। তাই অনুষ্ঠানের টাকা করোনা তহবিলে দান করলেন তারকা যুগল। বললেন, ‘এখন আনন্দ করার সময় নয়!’

বর কুণাল ভার্মার সঙ্গে নিজেদের একটি পুরনো ছবি শেয়ার করে পূজা লেখেন, আজ আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু পরিস্থিতির আঁচ পেয়ে এক মাস আগেই বিয়ের যাবতীয় অনুষ্ঠান বাতিল করে দিয়েছি। কিন্তু এক মাস আগেই আমরা আইনতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা আমাদের বড়দের আশীর্বাদ নিয়ে আমাদের নতুন জীবন শুরু করেছি। আপনাদের আশীর্বাদও আমাদের প্রয়োজন।

অভিনেত্রী আরও লেখেন, আমাদের আনন্দের মুহূর্তেও আমাদের বারবার মনে পড়ছে সেই সমস্ত মানুষদের কথা, যারা করোনার কবলে পড়েছেন বা নিজের প্রিয়জনকে হারিয়েছেন। আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানের জন্য যে টাকা বরাদ্দ করেছিলাম তা করোনা জন্য গঠিত ত্রাণ তহবিলে দান করছি। এটা আনন্দ অনুষ্ঠানের সময় নয়। পৃথিবী সুস্থ হয়ে উঠলে আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে আবার উৎসব উৎযাপন করব।

দীর্ঘ ৯ বছর প্রেমের পর ২০১৭ সালে আচমকাই বাগদান সেরে ফেলেন পূজা ও কুণাল। করোনার ভয়াবহতার আগে আইনতভাবে বিয়ে করলেও অনুষ্ঠান করার সুযোগ পাননি পূজা।

পূজার ক্যারিয়ার বেশ গর্বের। দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ এবং সোহমের সঙ্গে ‘লাভেরিয়া’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। একসময় বহু হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন পূজা। তার অভিনয় ক্যারিয়ারের শুরু হয়েছিল হিন্দি ধারাবাহিকের হাত ধরে। বেশ কিছু হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করার পর বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। বর্তমানে ওয়েব সিরিজেও দেখা দিচ্ছেন পূজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় বিয়ের অনুষ্ঠান বাতিল, সঞ্চয় ত্রাণ তহবিলে দিলেন অভিনেত্রী

আপডেট সময় : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০