ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শুধু যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখের বেশি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ২৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | 

বিশ্বের অন্যতম ত্রাস প্রাণঘাতী করোনাভাইরাসের চোখ রাঙানিতে কাঁপছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত লাখ পেরিয়েছে। শক্তিধর এই দেশটিতে মৃতের সংখ্যাও বাড়ছে।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সবশেষ (শনিবার সকাল সাড়ে ৮টা) তথ্যানুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৭০৯ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৭ হাজার ১৩৬ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৭ জন। মারা গেছে ৮ হাজার ৬৭২ জন।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছেন ৩৭ হাজার ১৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি। আর মারা গেছে আড়াই হাজার। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬০ হাজার ৫১০ জন।

বিশ্বের অন্যান্য দেশের তালিকার কাছে নেই যুক্তরাষ্ট্র। সব দিক থেকে কয়েক ধাপ এগিয়েছে দেশটি। এখন স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৮৩৯ ও মৃত ২০ হাজার ২ জন, ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭২ হাজার ৪৩৪ ও মৃত ২২ হাজার ৭৪৫, ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৯৬৯ ও মৃত ১৮ হাজার ৬৮১, জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৩৯৭ ও মৃত ৪ হাজার ৩৫২, যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৬৯২ ও মৃত ১৪ হাজার ৫৭৬, চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭১৯ ও মৃত ৪ হাজার ৬৩১ জন।

তবে করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এ পর্যন্ত মোট ২ লাখ ৩৩ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ১৩১ জন। এরপর আছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ৭৮ হাজার ৪৬৭ এবং মৃত ৩ হাজার ৮৪০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শুধু যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখের বেশি 

আপডেট সময় : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০