ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ডিজিটালি উদযাপন করবে ছায়ানট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ৪৮২ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্টঃ
পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বাতিল হলেও ভিন্ন আঙ্গিকে বর্ষবরণের অনুষ্ঠান করতে যাচ্ছে ছায়ানট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ‘ডিজিটাল স্বাগত জানান’ এ প্রস্তাবকে অনুসরণ করেই ছায়ানট এ অনুষ্ঠান করতে যাচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) ছায়ানট সভাপতি সানজিদা খাতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে সানজিদা খাতুন বলেন, ‘মানুষের নিরাপত্তার স্বার্থে জনসমাবেশ ঘটিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন না করার সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপন সত্তার অহংকার, নববর্ষকে ডিজিটালি স্বাগত জানানোর আহ্বান তার প্রতিকূলতার কাছে নতি স্বীকার না করার অটল মনোভাবেরই বহিঃপ্রকাশ। বর্তমান মহামারিতে বিশ্ব জুড়ে অগণ্য মানুষের জীবনাবসান ও জীবন শঙ্কার ক্রান্তিলগ্নে ছায়ানট তাই ‘উত্সব নয়, সময় এখন দুর্যোগ প্রতিরোধের’—এই অঙ্গীকার নিয়ে সীমিত আকারের উদ্যোগ নিয়েছে।’

এ প্রসঙ্গে ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘গত তিন বছর ছায়ানট যে অনুষ্ঠান করেছে তা বিটিভির কাছে ধারণ করা আছে। সেখান থেকে নির্বাচিত গান নিয়ে এক ঘণ্টার অনুষ্ঠান সাজানো হবে। তবে ছায়ানট সভাপতির ভাষণটি ধারণ করে তা সম্প্রচার করা হবে এ অনুষ্ঠানে।’

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছায়ানটের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে। এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে, বর্ষবরণের নির্বাচিত গান এবং বর্তমান সংকটের প্রেক্ষাপটে ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের সমাপনী কথন দিয়ে। অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টায়। এছাড়া, ছায়ানটের কয়েকটি অনলাইন প্ল্যাটফরমেও সরাসরি সম্প্রচার করা হবে নববর্ষের অনুষ্ঠান। এছাড়া, চাইলে অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিটিভির এ অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলা নববর্ষ ডিজিটালি উদযাপন করবে ছায়ানট

আপডেট সময় : ১১:০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০