ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ Logo জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম Logo হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান!

লকডাউনে বিয়ে, বর-কনেসহ সবাই গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ২০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। একাধিক দেশে করোনা ভাইরাসে সংক্রমণের হার ক্রমেই বেড়ে চলেছে। আর সেই কারণে বাধ্য হয়ে বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে লকডাউন। কিন্তু এই লকডাউনের মধ্যে বিয়ে করার কারণে বর ও কনেসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকাতে। নিয়ম বিরুদ্ধভাবে এই কাজের জন্য প্রশাসনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পাত্রের নাম জাবুলানি জুলু এবং পাত্রীর নাম নমথন্দাজ খিজ। তাদের বিয়েতে লকডাউন ভেঙে উপস্থিত হয়েছিলেন ৫০ জন। খবর পেয়েই পুলিশ গিয়ে সেখান থেকে সকলকে গ্রেফতার করে। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ক্রমেই ভাইরাল হয়ে গিয়েছে।

দক্ষিণ আফ্রিকাতে এটি লক ডাউনের দ্বিতীয় সপ্তাহ। যদিও পুরো বিষয়টি ওই নবদম্পতি মেনে নিয়েছে। পরে তাদের মোটা টাকা জরিমানার পরিবর্তে মুক্তি দেওয়া হয়। দেশটির পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে তাদের বিয়ের কোন কারণ ছিল না। লকডাউন ওঠার পরেই তা করা যেত। প্রত্যেকের সঙ্গে কথা বলে তারপরে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। এছাড়া তাদের আদালতেও তোলা হবে বলে জানানো হয়েছে।

বিশ্বজুড়ে যেখানে কার্যত মহামারীর আকার ধারণ করেছে করোনা ভাইরাস সেখানে এই ঘটনা কি করে ঘটল তা নিয়ে অবাক প্রশাসন। সকলের উপরে নজর রাখাও হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকাতে ১৬০০ জন আক্রান্ত হয়েছে। সে দেশে ১৬ এপ্রিল পর্যন্ত লক ডাউন থাকার কথা। কিন্তু তার মাঝে এই ঘটনায় কিছুটা হলেও সমালোচনার শিকার হতে হয়েছে ওই দম্পতিদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লকডাউনে বিয়ে, বর-কনেসহ সবাই গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০