ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে, রাস্তায় যানবাহন নেই, মানুষের চরম ভোগান্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮ ৪৭৯ বার পড়া হয়েছে

ঢাকা: সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। রোববার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত।
ধর্মঘটের কারণে রাজধানীসহ সারাদেশ অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। রাস্তায় গণপরিবহন না থাকায় পথে পথে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। অনেকে ধর্মঘটের খবর আগে থেকে না জানায় সকালে রাস্তায় নেমে পড়েন ভোগান্তিতে। বাস না পেয়ে বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রীদের ভোগান্তিও।
সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর বাড্ডা, রামপুরা ও মালিবাগ রেলগেট এলাকায় দেখা গেছে অফিসগামী শত শত মানুষ বাস না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। কেউ রিকশায় কিংবা কেউ পা হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
আনোয়ার হোসেন নামে একজন স্কুল শিক্ষক ক্ষোভ প্রকাশ করে শীর্ষ নিউজকে বলেন, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের ইঙ্গিতেই বাস মালিকরা এই ধর্মঘট ডেকেছে। যে দেশে মন্ত্রীর ইশারায় ধর্মঘট হয় সে দেশের মানুষ আর যাবে কোথায়?
তিনি বলেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে এ ধরনের ধর্মঘট ডাকার কোনো মানে হয় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে, রাস্তায় যানবাহন নেই, মানুষের চরম ভোগান্তি

আপডেট সময় : ০৩:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮