ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে, ছাড়াল ৪ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ২৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 

ইউরোপ যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ইতালি স্পেনের পর এবার যুক্তরাজ্যে অসংখ্য মানুষের মৃত্যুর খবর আসছে স্বাস্থ্য সেবায় বিশেষ খ্যাতি থাকা এই দেশটি থেকে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে আরও ৭০৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর যুক্তরাজ্যে এর আগে একদিনে এত মানুষের প্রাণহানি ঘটেনি। শনিবার দেশটির স্বাস্থ্য ও সামজিক সেবা মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪ হাজার ৩১৩ জন।

তবে ব্রিটিশ স্বাস্থ্য ও সামজিক সেবা মন্ত্রণালয় বলছে, আজ যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তা গতকাল অর্থাৎ ৩ এপ্রিল স্থানীয় সম বিকেলে ৫টা পর্যন্ত রাখা হিসাব। গতকালের সেই হিসাব একদিন পর আজ প্রকাশ করা হয়েছে। এরপর আরও অনেকের মৃত্যু হয়েছে।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৪১ হাজার ৯০৩ জন। গত একদিনে নতুন করে আরও ৩ হাজার ৭৩৫ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক একইদিনে করোনায় আক্রান্ত হন। তারা এখন আইসোলেশনে রয়েছেন। এছাড়া ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত। এদিকে রানি এলিজাবেথ কোয়ারেন্টাইনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

একদিনে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে, ছাড়াল ৪ হাজার

আপডেট সময় : ১১:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০