ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য

ইতালিতে থামছেনা লাশের মিছিল, একদিনে মৃত্যু আরও ৭৫৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ২৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 

ইতালিতে আরও ৭৫৬ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় এই সাত শতাধিক মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৭৭৯ জন। দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ সংবাদ দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গতকাল ইউরোপের এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৮৮৯ জন মারা যান। গত শুক্রবার যা ছিল ৯১৯ জন।ইতালির সিভিল প্রোটেকশন এজিন্স আজ রোববার গত একদিনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা জানিয়ে বলেছে, গত দিনগুলোর চেয়ে পরপর দুদিন ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

এদিকে গত একদিনে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৭ জন। এ নিয়ে দেশটিতে করোনা পজিটিভ হলেন ৯৭ হাজার ৬৮৯ জন। আক্রান্তদের মধ্যে অবশ্য ১৩ হাজার ৩০ জন সুস্থ হয়েছেন। তবে প্রায় ৪ হাজার করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক। মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। তবে সোয়া লাখের বেশি কোভিড-১৯ রোগী নিয়ে আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন কয়েক হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন।ে

এদিকে করোনাভাইরাস মহামারি শুরুর পর শনিবার সবচেয়ে ভয়াবহ দিন পার করেছে স্পেন। এদিন দেশটিতে ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা তাদের জন্য এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেখানে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫৩৮ জন মারা গেছেন।

ইরানের করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ৩৮ হাজার ৩০৯ জনে পৌঁছেছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টুইটারে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আরও ২০৯ জনের প্রাণহানি ঘটেছে। তবে প্রাণহানির এই সংখ্যা শনিবারের চেয়ে সামান্য কম। শনিবার দেশটিতে করোনায় মারা যান অন্তত ২৬০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইতালিতে থামছেনা লাশের মিছিল, একদিনে মৃত্যু আরও ৭৫৬

আপডেট সময় : ১১:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০