ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০ ৩১৭ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা

দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবে না। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত রোগীকে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) পরিধান করা চিকিৎসকের কাছে পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ড. আমিনুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনার বলা হয়, সরকারি-বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ-চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবেন না।

যদি কোনো রোগীর করোনাভাইরাসের লক্ষণ থাকে তবে প্রথম চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই প্রদানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি পিপিই পরিহিত অবস্থায় কোনো রোগীর চিকিৎসাসেবা প্রদান করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা পর্যায়ে হাসপাতাল এবং তদূর্ধ্ব সব হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত রোগী পরিবহনের কাজে (ড্রাইভার ও পিপিইসহ) নির্দিষ্ট করতে হবে এবং ওই অ্যাম্বুলেন্সটি কোনোভাবেই সাধারণ রোগী পরিবহনের কাজে ব্যবহার করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল

আপডেট সময় : ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০