ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য

আসছে রানী-রাজ-আশার ‘ফুল কলি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ ‘ফুল কলি’ নামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী রানী আহাদ, নজরুল রাজ ও অদ্বিতীয়া চৌধুরী আশা। এস সিরাজী রচনায় এই নাটকটি নির্মাণ করেছেন স্বাধীন ফুয়াদ। সম্প্রতি গোপালগঞ্জে ‘ফুল কলি’ নাটকের শুটিং শেষ হয়েছে।

নাটকটির গল্পে দেখা যাবে, ফুল ও কলি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাদের সাজগোজ দেখে নায়িকা মনে হয়। ফরিদ আর মালেক তাদেরকে দেখে থমকে দাঁড়ায়। পরিচয় জানতে চাইলে ফুল ও কলি জানান, তারা সিনেমার নায়িকা, ঢাকা থেকে এসেছেন। এই রিসোর্টে উঠেছেন।

ফরিদ ও মালেক নায়িকা ভেবে তাদের সঙ্গে সুন্দর করে কথা বলেন। শুধু তাই নয়, নিজেরাও অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। ফুল ও কলি তাদের ফোন নম্বর নিয়ে আসেন। একটু যেতেই জয়নালের সঙ্গে দেখা হয়। তাকেও একই পরিচয় দেন। তাকেও সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিবেন বলে আশ্বস্ত করেন।

এরপর অভিনয়ের কথা বলে তিনজনের কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় ফেরেন ফুল ও কলি। তারপর শুরু হয় নানা বিড়ম্বনা। এভাবেই এগিয়েছে ‘ফুল কলি’ নাটকের গল্প। নির্মাতা জানান, খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আসছে রানী-রাজ-আশার ‘ফুল কলি’

আপডেট সময় : ১২:২৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯