ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শহীদকে ছেড়ে সাইফকে বিয়ে, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কারিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সাইফ আলি খানকে বিয়ে করে দিব্যি সংসার করছেন কারিনা কাপুর। তৈমুর নামের এক পুত্র সন্তানও রয়েছে সাইফ-কারিনা দম্পতির। তারপরও অতীত নিয়ে বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় কারিনাকে। তবে এবার আর মিডিয়া কর্মীদের এড়াতে পারলেন না নায়িকা। শহীদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ভাগ্য হয়ত নিজের মতো করেই সবকিছু আগে থেকে ভেবে নিয়েছিল।

শহীদের সঙ্গে বিচ্ছেদের পাশাপাশি ‘তাশান’ এবং সাইফের সঙ্গে পরিচয় নিয়ে মুখ খোলেন কারিনা। তিনি বলেন, যশ রাজের ব্যানারে তিনি যখন ‘তাশান’-এর শ্যুটিং করছেন সেই সময় তাকে ঘিরেই ছিল ক্যামেরার ফোকাস। ওই সময় জিরো ফিগারে নিজেকে সাজিয়ে দর্শকদের মনে যেন রাজ করছিলেন তিনি। ঠিক তখনই সাইফের সঙ্গে তার পরিচয় হয়। সাইফের সঙ্গে পরিচয়ের পর তিনি বুঝতে পারেন এবার স্বপ্নের মানুষের দেখা তিনি পেয়েছেন।

প্রসঙ্গত, তাশানের শ্যুটিংয়ের সময় সাইফকে ‘সানবাথ’ নিতে দেখে তার প্রেমে পড়েন কারিনা। তবে সাইফকে বিয়ে করবেন কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেন। প্রথমে ‘তাশান’র শ্যুটিং সেটে এবং পরে প্যারিসে গিয়ে সাইফ তাকে বিয়ের প্রস্তাব দেন। পরপর দুই বার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শেষে সাইফের সঙ্গে বিবাহের সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নেন বলেও জানান কারিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শহীদকে ছেড়ে সাইফকে বিয়ে, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কারিনা

আপডেট সময় : ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০