ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চরম হেনস্তার শিকার নাতাশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ৩০৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; 

ফ্লিন রেমেডিওস নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছেন সুপারমডেল ও সাবেক মিস ইন্ডিয়া (ওয়ার্ল্ড) নাতাশা সুরি। তার অভিযোগ, নানা ওয়েবসাইটে আপত্তিকর ভিডিও পোস্ট করে ওই ব্যক্তি তার নাম ট্যাগ করে দিচ্ছেন। এছাড়া প্রকাশনার জন্যও ওই সব ভিডিও নানা সাইটে পাঠিয়েছেন তিনি।
নাতাশা ভারতীয় গণমাধ্যমকে জানান, গত বছর নভেম্বর থেকে এই হেনস্তার সূত্রপাত। একজন ভুয়া খবর পোস্ট করে তাকে ট্যাগ করে। তাতে মেয়েদের বিভিন্ন আপত্তিকর ছবি, মুখ অস্পষ্ট ছিল। এমনই কিছু ছবিতে মেয়েটির নাম দেয়া হতো নাতাশা সিং সুরি।
নাতাশা আরও বলেছেন, এই মুহূর্তে মডেল নাতাশা সুরি বলতে তিনি একাই রয়েছেন, তাই নাতাশা সুরি ট্যাগ করায় লিঙ্কগুলো তার নামের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে। এমনকি কয়েকটি জাল টুইটার অ্যাকাউন্ট খুলে ভয়ঙ্কর সব খবর আর মেয়েদের স্নানদৃশ্যের ছবি নিজের পোর্টালে আপলোড করছে সে। তার নামে কেউ ইন্টারনেটে সার্চ করলেই বেরিয়ে আসছে এমন হাজার হাজার ছবি। এ নিয়ে মুম্বাইয়ের দাদার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন তিনি।
রেমেডিওজ নাকি নিজের পোর্টালে খবর প্রকাশ করে, নাতাশা বিগ বস ১৩ প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। তা নিয়ে বেশ আলোচনা হয়। অথচ সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তার জীবনে দেখা হয়নি, তাকে তিনি চিনতেনই না বলে স্বীকার করেছেন।
২০০৬ সালে মিস ইন্ডিয়া খেতাব জেতেন নাতাশা, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও প্রথম ১০ নম্বরে ছিলেন তিনি। এই মডেল মালয়লাম ছবিতে অভিনয় করেছেন, কাজ করেছেন কয়েকটি ওয়েব সিরিজে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চরম হেনস্তার শিকার নাতাশা

আপডেট সময় : ০৮:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০