ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঢাকার মঞ্চে সালমান-ক্যাটরিনা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ২৬৫ বার পড়া হয়েছে

বিনোদন রিপোর্ট; 
ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকারা। শাহরুখ খান থেকে অনেক প্রথম সারির তারকারা ঘুরে গেছেন ঢাকায়। সেই ধারাবাহিকতায় আবারও ঢাকা মাতাতে আসছেন বলিউডের দুই আলোচিত তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ৮ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল-২০১৯-এর উদ্বোধনী। সেখানে পারফর্ম করবেন দুই বলিউড সুপারস্টার সালমান-ক্যাটরিনা।

বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন।’ বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী মমতাজ থাকবেন। পাশাপাশি বিশ্ব সংগীতের দুই সাড়া জাগানো শিল্পী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তাই কোনো নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের অংশগ্রহণ নিশ্চিত হলে চূড়ান্ত খবর জানানো হবে।

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বিপিএল-এর এই আসরের খেলা। প্রথম দিন দুটি ম্যাচ হবে। প্রথমটিতে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। দ্বিতীয়টিতে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। সাত দলের বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকার মঞ্চে সালমান-ক্যাটরিনা!

আপডেট সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯