ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রাজনীতির অন্তরালে- তুহিন মাহামুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯ ৩২৬ বার পড়া হয়েছে

তুহিন মাহামুদ

রাজনীতি কি তোর বাপ দাদার
হক ঠকাবি জনতার!
রাজনীতিকে পুঁজি করে
গড়বি সম্পদ অন্যায় ভাবে?
দেশ যাক রসাতলে
তোর কি তাতে আসবে যাবে।

উপর তলার মানুষ গুলো
পর্দা টেনে কেবল ঘুমালো,
নরম বালিশ মাথায় দিয়ে।
হঠাৎ করে ঘুম ভাঙলো
মোটা পেঁয়াজের প্রবল ঝাঁঝে।

এবার আবার তন্দ্রা কাটলো
চোখ মেললো জুয়ার আসরে
রঙিন আলোর অন্তরালে
গর্ত থেকে বেরিয়ে এলো
মানুষরূপী জানোয়ার গুলো।

রাজনীতির ছায়াতল
সন্ত্রাসীরা বিশ্রাম করে
সমাজটাকে ধ্বংসের পথে
নিয়ে যাচ্ছে দিনে দিনে
সুযোগ পেলে এরাই আবার
দেশ গড়ার নেতৃত্বে আসে।

রাজনীতির রঙ্গমঞ্চে
নর্তকীর মত নৃত্য করে
ভন্ড নেতা দলে দলে,
দেশ প্রেমিক নেতা সবে
হতাশ হয় কান্ড দেখে
লজ্জা শরম নাই ওদের।

পীঠ বাঁচাতে,
বাণিজ্য বাড়াতে,
দলছুট নেতা যবে
ক্ষমতার জুতা লেহন করে
পঁচন ধরে ধীরে ধীরে
উন্নয়নের প্রতি দ্বারে|

দেশের সম্পদ আত্মসাৎ করে
জাগায় জাগায় অট্রালিকা গড়ে
দূর্নীতি আর ঘুষ নীতিকে
পেশার সাথে যুক্ত করে
নটের মত সমাজে চলে।

ক্ষুধার যন্ত্রণায় ধুঁকে মরে
গৃহহারা মানুষ যবে,
তবে কি এবার রক্ষা পাবে?
দূর্নীতিবাজ আমলা তবে!
জনতা যদি ক্ষ্যাপে একবার
সুযোগ পাবিনা পালাবার||

জেগে ওঠো জনতা
দেখতে পাবে সুদিন,
তোমার কন্ঠে মুক্তির গান
ধ্বণিত হবে প্রতিদিন||

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজনীতির অন্তরালে- তুহিন মাহামুদ

আপডেট সময় : ০২:২৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯

তুহিন মাহামুদ

রাজনীতি কি তোর বাপ দাদার
হক ঠকাবি জনতার!
রাজনীতিকে পুঁজি করে
গড়বি সম্পদ অন্যায় ভাবে?
দেশ যাক রসাতলে
তোর কি তাতে আসবে যাবে।

উপর তলার মানুষ গুলো
পর্দা টেনে কেবল ঘুমালো,
নরম বালিশ মাথায় দিয়ে।
হঠাৎ করে ঘুম ভাঙলো
মোটা পেঁয়াজের প্রবল ঝাঁঝে।

এবার আবার তন্দ্রা কাটলো
চোখ মেললো জুয়ার আসরে
রঙিন আলোর অন্তরালে
গর্ত থেকে বেরিয়ে এলো
মানুষরূপী জানোয়ার গুলো।

রাজনীতির ছায়াতল
সন্ত্রাসীরা বিশ্রাম করে
সমাজটাকে ধ্বংসের পথে
নিয়ে যাচ্ছে দিনে দিনে
সুযোগ পেলে এরাই আবার
দেশ গড়ার নেতৃত্বে আসে।

রাজনীতির রঙ্গমঞ্চে
নর্তকীর মত নৃত্য করে
ভন্ড নেতা দলে দলে,
দেশ প্রেমিক নেতা সবে
হতাশ হয় কান্ড দেখে
লজ্জা শরম নাই ওদের।

পীঠ বাঁচাতে,
বাণিজ্য বাড়াতে,
দলছুট নেতা যবে
ক্ষমতার জুতা লেহন করে
পঁচন ধরে ধীরে ধীরে
উন্নয়নের প্রতি দ্বারে|

দেশের সম্পদ আত্মসাৎ করে
জাগায় জাগায় অট্রালিকা গড়ে
দূর্নীতি আর ঘুষ নীতিকে
পেশার সাথে যুক্ত করে
নটের মত সমাজে চলে।

ক্ষুধার যন্ত্রণায় ধুঁকে মরে
গৃহহারা মানুষ যবে,
তবে কি এবার রক্ষা পাবে?
দূর্নীতিবাজ আমলা তবে!
জনতা যদি ক্ষ্যাপে একবার
সুযোগ পাবিনা পালাবার||

জেগে ওঠো জনতা
দেখতে পাবে সুদিন,
তোমার কন্ঠে মুক্তির গান
ধ্বণিত হবে প্রতিদিন||