ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মৌসুমী আপার সম্মানে শাকিব খান এবার নির্বাচন করছেন না: তায়েব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে

বিনোদন রিপোর্ট
এফডিসি প্রাঙ্গণে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে আবারো অংশ নেবে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। অন্যদিকে প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচনের ঘোষণা আগে দিলেও জানা যায়নি তার প্যানেলে সাধারণ সম্পাদক পদের প্রার্থী। মৌসুমীর সঙ্গে নির্বাচন করবেন ডি এ তায়েব। শুরুতে জানা যায়, শাকিব খান সভাপতি পদে নির্বাচন করবেন এবার এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন তায়েব।

তবে জানা গেছে, মৌসুমী নির্বাচন করছেন বলে এবার নির্বাচনে অংশ নেবেন না তিনি। মৌসুমী-তায়েব প্যানেলের জন্য শুভেচ্ছা জানান শাকিব খান।

এ প্রসঙ্গে তায়েব বলেন, ‘মৌসুমী আপার সম্মানে শাকিব খান এবার নির্বাচন করছেন না। শাকিব ভাই আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে মৌসুমী আপার সঙ্গে নির্বাচন করাটা আমার জন্য ভালো একটি অভিজ্ঞতা হবে আশা করি। আশা করছি সুষ্ঠু একটি নির্বাচন হতে যাচ্ছে।’

নির্বাচনে অংশ নিতে আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ২ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

৩ অক্টোবর বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৫ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। একইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মৌসুমী আপার সম্মানে শাকিব খান এবার নির্বাচন করছেন না: তায়েব

আপডেট সময় : ০৬:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯