ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নতুন রূপে হাজির নুসরাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। মহিষাসুরমর্দিনী পূজিত হবেন মণ্ডপে মণ্ডপে। কিন্তু এই বছরে ‘অসুর’ আসবে দু’বার করে! প্রথমবার শরৎকালে উমার সঙ্গে; আর দ্বিতীয়বার শীতকালে। না। অকালে অকালবোধন নয়, শীতে ‘অসুর’ নিয়ে আনবেন জনপ্রিয় পরিচালক পাভেল।

আগামী ডিসেম্বরে মুক্তি পাবে তার ছবি ‘অসুর’। এই ছবিতে অন্যরকম এক চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে।

সম্প্রতি ‘অসুর’ ছবির নতুন লুক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

বিয়ের পর এই ছবি দিয়েই টলিউডে ফিরছেন নুসরাত বলে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। যে লুকটি প্রকাশ পেয়েছে অভিনেত্রীর, তাতে তাকে শাড়ি ও চশমা পরে এ এক ভিন্ন লুকে দেখা গেছে।

এ ছবিতে নুসরাতকে এক ব্যক্তিত্বময়ী বাঙালি নারীর চরিত্রে দেখা যাবে।

সোশ্যাল সাইটে যে ছবিটি প্রকাশ পেয়েছে, তাতেও ব্যক্তিত্ব ফুটে উঠেছে স্পষ্ট। ছবিতে তার নাম ‘অদিতি’। এ ছবিতে নুসরাত ছাড়াও রয়েছেন জিৎ ও আবীর।

নুসরাত প্রসঙ্গে ‘অসুর’-এর পরিচালক পাভেল জানান, এই চরিত্রে তিনি প্রথমে মিমিকে ভেবেছিলেন। জিৎ আর আবীরের মতো দু’জন দুর্দান্ত অভিনেতার পাশে মানাবে, এমন নায়িকা খুঁজছিলেন পরিচালক। নুসরাত সেদিক থেকে অবশ্যই অন্যতম পারফেক্ট অভিনেত্রী। মিমিও ছিলেন। কিন্তু নুসরাতের ভাগ্যে সহায় ছিলো বলেই তিনি এ ছবিতে কাজের সুযোগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নতুন রূপে হাজির নুসরাত

আপডেট সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯