ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শাকিব খানকে কড়া নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ ২৪৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক

সময়মতো সিনেমার কাজ শেষ না করায় শাকিব খানের কাছে নোটিশ পাঠিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। গত বছর এই প্রতিষ্ঠানের ব্যানারে শাহিন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব।

বেশ সময় নিয়ে কোনোমতে সিনেমাটির শুটিং শেষ করলেও এখনো ডাবিং শেষ করেননি। অবশেষে সিনেমাটির কাজ শেষ করার অনুরোধ জানিয়ে শাকিবের কাছে নোটিশ পাঠালো শাপলা মিডিয়া।

শাপলার কর্ণধার সেলিম খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন, শাকিব খানকে পাঠানো এই নোটিশের অনুলিপি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতির কাছেও পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, শাকিব খান সিনেমাটিতে অভিনয় করার জন্য ৬০ লাখ টাকা পারিশ্রমিক নেন। তার পারিশ্রমিক পরিশোধ করা হলে ২০১৮ সালের ২৬ জুন রাজধানীর হোটেল ওয়েস্টিনে ছবির মহরতে অংশ নেন তিনি। ২৫ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করেন শাকিব খান।

তবে সময়মতো শুটিংয়ে উপস্থিত থাকতেন না বলে শাকিবের বিরুদ্ধে অভিযোগ করেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। শাকিবের অনিয়মের জন্য ছবিটিতে অতিরিক্ত ১ কোটি টাকা খরচ হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। ছবির কাজ অসম্পূর্ণ থাকায় সেই সময় ছবিটি মুক্তি পায়নি। আবারও সামনে ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাপলা মিডিয়া। কিন্তু শাকিবের শিডিউল না পাওয়া এর ডাবিং কাজ আটকে আছে।

আগামী সাতদিনের মধ্যে শাকিব খান ছবিটি শেষ করার ব্যাপারে সিদ্ধান্ত না নিলে একটু প্রেম দরকার ছবিটির এ পর্যন্ত খরচ হওয়া দুই কোটি ৩১ লাখ ৩৮৩ টাকা এবং শাপলা মিডিয়ার এক বছরের ক্ষতিপূরণ দিয়ে ছবিটি শাকিব খানের মালিকানায় নেয়ার জন্য অনুরােধ করা হয়েছে। অন্যথায় শাকিব খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রযোজক সেলিম খান।

সম্প্রতি শাকিব খান দুবাই গিয়েছিলেন। সেখানে সিনেমার কিছু কাজ শেষ করে আজ বুধবার দেশে ফিরেছেন। এ বিষয়ে জানতে শাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ‘একটু প্রেম দরকার’ ছবিটির পরে শাকিব খান শাপলা মিডিয়ার ‘শাহেন শাহ’ নামের আরেকটি ছবিতেও অভিনয় করেছেন। ওই ছবিটিও মুক্তির অপেক্ষায়। শাকিব মাঝে ব্যস্ত ছিলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি নিয়ে। ‌পাসওয়ার্ড নামের সেই ছবিটি গত ঈদুল ফিতরে মুক্তি পায়। ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাকিব খানকে কড়া নোটিশ

আপডেট সময় : ০৯:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯