ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অস্ত্র ও ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা নোয়াপাড়া বিশেষ রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- টেকনাফের হ্নীলা জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং- বি/৯ রুমের সেকেন্দার আলীর ছেলে মো. নুর ফয়েজ (৪৩), টেকনাফের কেরুনতলি এলাকার মো. সাব্বির আহাম্মেদের ছেলে আবুল কালাম (২৯) ও হ্নীলা রঙ্গীখালি পশ্চিম নয়াপাড়া এলাকার এনায়েতুল্লাহর মেয়ে মোছা. কহিনুর আক্তার (২৫)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫, সিপিসি-১ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা মাহাতাব জানান, কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী টেকনাফের পশ্চিম নয়াপাড়া এলাকার আব্দু শুক্কুরের বাড়িতে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্ব র‌্যাবের একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়।

তিনি জানান, অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অস্ত্র ও ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯