ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

হোটেল থেকে শ্যাম্পুর বোতল চুরি করেন দীপিকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯ ২৯৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;
হোটেলের ঘর থেকে আপনি কী নিতে পারেন, আর কী পারেন না? এপ্রশ্ন মাথায় আসতেই মার্কিন কমেডি শো ‘ফ্রেন্ডস’র রোজ অ্যান্ড চান্ডলার সেই এপিসোডটির কথাই মনে পড়ে?

যেখানে রোজ় চান্ডলারকে বোঝাচ্ছিল যে তিনি হোটেলের ঘর থেকে হেয়ার ডায়ার নিতে পারেন না কিন্তু শ্যাম্পুর বোতল অবশ্যই নিতে পারেন।

যদিও এই পুরো বিষয়টিই নেহাতই মজা করেই তুলে ধরা হয়েছিল ‘ফ্রেন্ডস’র ওই পর্বে। তবে হোটেলের ঘর থেকে বের হয়ে আসার সময় এমন অনেকেই রয়েছেন যারা কিছু কিছু জিনিস চুপি চুপি নিজের ব্যাগে ভরে ফেলেন। কথাটা শুনতে অবাক লাগলেও ভীষণই সত্যি। এটাকে অনেকে সাইকোলজিক্যাল সমস্যা বলে থাকেন।

তেমনি কারণেই হয়তো বলিউডে আজকের জনপ্রিয় অভিনেত্রী দীপিকাও শ্যাম্পুর বোতল চুরি করেন। জনপ্রিয় এই নায়িকার গোপন এই স্বভাবটির কথা ফাঁস হলো নায়িকার এক বন্ধুর বরাতে।

সম্প্রতি, দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ এক বন্ধু স্নেহা রামচন্দর অভিনেত্রীর কিছু কীর্তির কথা ফাঁস করেছেন। স্নেহা জানিয়েছেন, দীপিকা নাকি হোটেলের ঘর থেকে প্রায়ই শ্যাম্পুর বোতল চুরি করে আনেন। সেটা নাকি তিনি করেন তার বন্ধুদের দেওয়ার জন্য।

স্নেহা আরও বলেন, দীপিকা যে শ্যাম্পুর বোতল চুরি করেন সেই ছোট্ট শ্যাম্পুর বোতলগুলি অবশ্য হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জন্যই দেন। আর সেই বোতল যে কেউ নিতে পারেন, সেটা কোনো চুরি বা অপরাধের মধ্যে এক্কেবারেই পড়ে না।

দিপ্পির বন্ধু স্নেহা রামচন্দর নেহাতই তাদের বন্ধুত্বের কথা উল্লেখ করতেই একথা লিখেছেন। তবে অবশ্য এখানেই শেষ নয়, স্নেহা আরও লিখেছেন, দীপিকা এমন একজন বন্ধু যার সঙ্গে নির্দিধায় মন খুলে মেশা যায়। যার উপস্থিতি তার জীবনে এক কাপ গরম চা কিংবা কোল্ড ড্রিংসের মতোই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, খুব শীঘ্রই দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হোটেল থেকে শ্যাম্পুর বোতল চুরি করেন দীপিকা!

আপডেট সময় : ০২:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯