ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চুলের স্টাইলে আমি এক নম্বর: ড. মাহফুজুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
গেল দুই বছর আগে একটি অনুষ্ঠানে গান নিয়ে হাজির হয়েছিলেন ড. মাহফুজুর রহমান। সেই অনুষ্ঠান প্রচারে আসার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়। আলোচনা-সমালোচনায় ভেসে গিয়েছিলেন তিনি। তবুও নিজের গানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এই গায়ক। বলেছিলেন কারো সমালোচনায় গান ছেড়ে দেয়ার পাত্র তিনি নন।

তার গান গাওয়া নিয়ে অনেক ট্রল হয়েছে। সেগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন তিনি। এরপর নতুন করে নতুন উদ্যমে গেল রোজার ঈদেও হাজির হয়েছিলেন তিনি। ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে তারই মালিকানাধীন চ্যানেল এটিএন বাংলা।

অনেকদিন আগে শাহরিয়ার নাজিম জয়ের টক শোতে অংশ নিয়েছিলেন ড. মাহফুজুর রহমান। সেখানে উপস্থাপক জয় তার সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করেন। আলাপের মাঝখানে জয় জানতে চেয়েছিলেন মাহফুজুর রহমানের হেয়ার স্টাইল সম্পর্কে। তার হেয়ার স্টাইল নিয়ে অনেক বিতর্ক রয়েছে শোবিজ অঙ্গনে। অনেকেই তো সেলুনে গিয়ে বলে আমাকে শাহরুখ খান বা সালমান খানের মত করে হেয়ার স্টাইল করে দেন কিন্তু মাহফুজুর রহমান তার এই হেয়ার স্টাইলের জন্য কাকে অনুসরণ করেন? এমন প্রশ্নের জবাবে তখন ড. মাহফুজুর রহমান বলেন, আপনি হয়তো জানেন না যে আমি ৩০ বছরেরও বেশি সময় ধরে সেলুনে যাই না। যার কারণে আমার এই চুলের স্টাইলে আমি এক নম্বর। পৃথিবীর কেউ এরকম স্টাইল আর দিতে পারবে না।

তিনি আরও বলেন, এখন অনেকেই আমাকে ফলো করে। আমার চুলের স্টাইল দেখে আমার মত করে স্টাইল করে। এটা নিয়ে কিছু বলার নেই। যে যা মনে করে আর কি?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চুলের স্টাইলে আমি এক নম্বর: ড. মাহফুজুর রহমান

আপডেট সময় : ০১:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯