ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

আবারও শুরু হচ্ছে সুন্দরী খোঁজার প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক; 
জেসিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ঐশী এখন পরিচিত মুখ। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়ে মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তারা। আবারও আসছে আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে সেই সুন্দরী খোঁজার প্রতিযোগিতা। এবার যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হবেন তিনি ৬৯তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিস ওয়ার্ল্ড এর বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি জানান, আগস্ট মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ এর অডিসন। নভেম্বরের মাঝামাঝি দেশসেরা প্রতিযোগীকে খুঁজে পাঠানো হবে লন্ডনে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আসরে।

মিস ওয়ার্ল্ড’র অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, এতে যোগ দিতে ২০ নভেম্বরের মধ্যে লন্ডনে পৌঁছাতে হবে প্রতিযোগীদের। ১৪ ডিসেম্বর লন্ডনের এক্সেল কনভেনশন সেন্টারে গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর মাথায় স্বপ্নের মুকুট পরিয়ে দেবেন গতবারের বিজয়ী ভেনেসা পঁসে দে লিওঁ। ২০২০ সালে ‘মিস ওয়ার্ল্ড’র ৭০তম আসর বসবে থাইল্যান্ডে।

২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়। পরের বছর ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

গত পর্বের বাংলাদেশের আসরে বিচারকের দায়িত্বে ছিলেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেতা খালেদ হোসেন সুজন, মডেল শাবনাজ সাদিয়া ইমি ও ব্যারিস্টার ফারাবী। আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু। এবার বিচারক হিসেবে কারা থাকছেন- তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান স্বপন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আবারও শুরু হচ্ছে সুন্দরী খোঁজার প্রতিযোগিতা

আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯