ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিশ্বের সেরা ধনীর তালিকায় অক্ষয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;
বলিউডের তিন খান সালমান খান, শাহরুখ খান ও আমির খান। তিনজনই বাণিজ্যসফল অভিনেতা। বক্স অফিসে তাদের শাসন চলেছে অনেকদিন। আগের বছরগুলোতে জনপ্রিয় মার্কিন ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বসের ধনী তারকাদের তালিকায়ও নাম উঠিছিলো তাদের। এবছর আর সেরা ধনীদের তালিকায় নাম উঠাতে পারেননি তারা।

তিন খানকে সরিয়ে এবার ফোর্বসের ধনী তারকাদের তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড নায়ক অক্ষয় কুমার। এবার বলিউডের একমাত্র অভিনেতা হিসেবে এ সাময়িকীতে উঠল তার। ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৪৪ কোটি রুপি (৬৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় করেছেন অক্ষয়।

প্রতি বছরই বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ তারকার তালিকা প্রকাশ করে ফোর্বস। এবার সেখানে ৩৩তমস্থানে রয়েছে অক্ষয়ের নাম। ফোর্বসের হিসাব অনুযায়ী, প্রতি সিনেমায় প্রায় ৩৪ কোটি থেকে ৬৮ কোটি রুপি আয় করেছেন তিনি। এর পাশাপাশি প্রায় ২০টি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে অক্ষয়ের। সেখান থেকেও কোটি কোটি রুপি আয় করেন।

এর আগে ২০১৮ সালের তালিকায় ৮২তম স্থানে ছিল সালমান খানের নাম। আগের বছর এই তালিকায় ৬৫তম স্থানে ছিলেন শাহরুখ খান। ২০১৮ সালে ফোর্বসের তালিকায় ৭৬তম স্থানে ছিলেন অক্ষয়। সে বছর তার আয় ছিল প্রায় ২৭০ কোটি রুপি। তবে গত ১২ মাসে সিনেমা ও বিজ্ঞাপন সংস্থার চুক্তি থেকে বেশি আয় করেছেন বলিউডের খিলাড়ি।

এ বছরের তালিকায় হলিউডের নামকরা তারকা পপ গায়িকা রিহানা, কেটি পেরি, লেডি গাগাকেও পিছে ফেলে দিয়েছেন অক্ষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বের সেরা ধনীর তালিকায় অক্ষয়

আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯