ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

হজ করে এসে অভিনয়কে বিদায় জানালেন নওশীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ ৩৩২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক; 

ছোটপর্দার জনপ্রিয় মুখ নওশীন। রেডিও জকি হিসেবে মিডিয়ায় পথচলা শুরু করলেও পরে অভিনয়েও যুক্ত হন। মূলত অভিনেত্রী হিসেবেই তিনি অধিক জনপ্রিয়তা লাভ করেন। এদিকে শোনা যাচ্ছে নওশীন আর অভিনয় করবেন না। সত্যতা জানতে দেশ রূপান্তরের পক্ষ থেকে নওশীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘হ্যাঁ, অভিনয় থেকে বিদায় নিচ্ছি।’

সম্প্রতি তিনি ওমরাহ হজ করে এসেছেন। হজ করে এসেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন নওশীন। তিনি বলেন, ‘প্রথমত আমি হজ করে এসেছি। দ্বিতীয়ত ইন্ডাস্ট্রিতে এখন কাজের যে অবস্থা তাতে কাজের আর জায়গা নেই। আগ্রহও নেই। কাজ ভালো না লাগলে কেমনে করব।’

অভিনয় ছেড়ে কি করবেন জানতে চাইলে নওশীন বলেন, ‘অভিনয় কখনোই আমার মূল পেশা ছিল না। আগে যা করতাম তাই করব। নিজের ব্যবসা চালাব, উপস্থাপনা করব আর সংসারের দিকে আরও মনোযোগী হব।’

উল্লেখ্য, নওশীন সর্বশেষ কাজ করেন নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ নামের একটি ধারাবাহিক নাটকে। নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হজ করে এসে অভিনয়কে বিদায় জানালেন নওশীন

আপডেট সময় : ০৩:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯