ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

উড়াল দিল বিমানের ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ ৪০২ বার পড়া হয়েছে

প্রধান প্রতিবেদক; 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ ঢাকা ছেড়ে গেছে। সৌদি আরবের উদ্দেশে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে এ হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। রাত ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এর উদ্বোধন করেন। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইনামুল বারীসহ বিমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় হজযাত্রীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

রুট টু মক্কা ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত বিমানের এ ফ্লাইটে মোট ৪১৯ জনের মধ্যে সবাই গমন করেছেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

উল্লেখ্য, এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন।

এসব যাত্রীর মধ্যে ৫০ শতাংশ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে।

এবার হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উড়াল দিল বিমানের ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট

আপডেট সময় : ০৯:০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯