ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সন্তানদের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ! যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি জামালপুর;
জামালপুরের বকশীগঞ্জে দুই সন্তানকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে মাকে ধর্ষণের মামলায় ধর্ষক জামানকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প তাদের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

র‌্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ব্রিফিং এ জানান, গত বৃহস্পতিবার বকশীগঞ্জে দুই সন্তানের মা (২৫) ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিকে গ্রেফতারে স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার দুপুর থেকে অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে শনিবার গভীর রাতে বকশীগঞ্জের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের একটি রাইস মিলের চাতাল থেকে ধর্ষণ মামলার আসামি একই গ্রামের মৃত আমরুল মিয়ার ছেলে জামানকে আটক করে।

কোম্পানি কমান্ডার আরও জানান, ধর্ষণের শিকার ওই নারী শনিবার বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০১৩ এর) ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতেই র‌্যাব আসামিকে গ্রেফতার করতে মাঠে নামে। গ্রেফতারকৃত আসামিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সন্তানদের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ! যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯