ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

দুদককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯ ১৯৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ রিপোর্টঃ
দুদক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরাচার দফা দাবিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে কর্মসূচি দিয়েছেন সাধারণ সাংবাদিকরা। দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। না করা হলে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় দুদক কার্যালয়ের সামনে ফের সমবেত হবেন সাংবাদিকরা।

দাবিগুলো হলো−দুদক যে আপত্তিকর ভাষায় চিঠি দিয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, চিঠি প্রত্যাহার করতে হবে, যিনি চিঠি ইস্যু করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দুদক কার্যালয়ে সাংবাদিকদের অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য সাংবাদিকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন। আপত্তিকর ভাষায় চিঠি দিয়ে সাংবাদিককে তলব করার প্রতিবাদে দুদক কার্যালয়ের সামনে বুধবার বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, গত ২৩ জুন ‘লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়। এ রিপোর্টের ব্যাপারে বক্তব্য দিতে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে ডেকেছে দুদক। ২৬ জুন দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ দেয় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আপনার (দীপু সারোয়ার) সাক্ষ্যগ্রহণ ও শ্রবণ একান্ত প্রয়োজন।

নোটিশের শেষ অংশে বলা হয়েছে, ‘উল্লিখিত অভিযোগের বিষয়ে আগামী ২৬/০৬/২০১৯ খ্রি: তারিখ ১০.৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুদককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯