ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ঢাকা-টোকিওর অঙ্গীকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক;

বাংলাদেশ ও জাপান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা পুনর্ব্যক্ত করেছে। বুধবার টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় এ কথা বলা হয়।

দ্বিপক্ষীয় আলোচনা শেষে বুধবার বিকেলে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এক ব্রিফিংয়ে বলেন, ‘দুই নেতা সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভাষণের লেখক মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও জাপান বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক একটি কৌশলগত পর্যায় নিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার জন্য শিনজো অ্যাবের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশে একটি দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট খোলারও প্রস্তাব দেন।

এ বিষয়ে ইতিবাচক জবাব দিয়ে শিনজো অ্যাবে বলেন, দুই দেশের কর্মকর্তারা এ ব্যাপারে আলোচনা করবেন।

জাপানের প্রধানমন্ত্রী তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

শেখ হাসিনা ২০২০-২১ সালে যে মুজিববর্ষ উদযাপিত হতে যাচ্ছে তাতে যোগদানের জন্য জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শিনজো অ্যাবে আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ঢাকা-টোকিওর অঙ্গীকার

আপডেট সময় : ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯