ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ত্বকের ক্ষতিকারক কেমিক্যালে তৈরি কসমেটিকস চকবাজারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

>> ১৫ কসমেটিকস দোকানকে ৮৫ লাখ টাকা জরিমানা
>> ১০ কোটি টাকা মূল্যের কসমেটিকস পণ্য জব্দ
>> সম্পৃক্ত থাকার অভিযোগে আটক দুই ব্যবসায়ী

রাজধানীর চকবাজারে বিভিন্ন প্রসাধনী পণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ক্ষতিকারক কেমিক্যাল দ্বারা তৈরি নানান ধরনের প্রসাধনী মজুদ ও বিক্রি করার অভিযোগে ১৫ টি কসমেটিকস পণ্য বিক্রয়কারী দোকানকে ৮৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি প্রায় ১০ কোটি টাকা মূল্যের নানান রকমের কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার মেজর আনিসউজ্জামানের নেতৃত্বে একটি দলের সহযোগিতায় শনিবার দুপুর থেকে দিনব্যাপী অভিযানে পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, অভিযানের সময় ১৫টি কসমেটিকস পণ্য বিক্রয়কারী দোকানে ক্ষতিকারক কেমিক্যাল দ্বারা তৈরি নানান ধরনের প্রসাধনী পাওয়া গেছে।

১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৫ লাখ টাকা জরিমানাসহ ক্ষতিকারক কসমেটিকস পণ্য বিক্রয়ের অভিযোগে ওই ১৫টি দোকানসহ ২টি গোডাউন সিলগালার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুইজনকে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ত্বকের ক্ষতিকারক কেমিক্যালে তৈরি কসমেটিকস চকবাজারে

আপডেট সময় : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯