ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সংগঠনের পরিকল্পনা জানালেন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম সংগঠনের বর্তমান পর্ষদের কিছু পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন।

শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ আজ শুক্রবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

সংগঠনের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগরওয়ালা, মো. সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ ও নিজামুদ্দিন রাজেশ এতে উপস্থিত ছিলেন। চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের নব-নির্বাচিত পরিচালকরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শেখ ফজলে ফাহিম উপস্থিত সাংবাদিকদের কাছে এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদের পরিকল্পনাগুলো তুলে ধরেন।

তা হলো-

ক. অর্থনৈতিক নীতি পরিকল্পনা ও কাঠামো তৈরির লক্ষ্যে এফবিসিসিআই ইকোনমিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে, যা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে নীতি সহায়তা করবে। এ ইনস্টিটিউটের নলেজ পার্টনার হচ্ছে নীতি পরিকল্পনা ও কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বিশ্বের নামকরা জ্যাকব অ্যান্ড করডোভা।

খ. দেশে মানবসম্পদের বহুমুখী চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ‘এফবিসিসিআই টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে, যার কার্যক্রম শিগগিরই শুরু হবে।

গ. ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিরোধ দ্রুত নিস্পত্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা ব্যয় কমানোর লক্ষ্যে এফবিসিসিআইতে ‘এফবিসিসিআই আরবিট্রেশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে এবং এর কার্যক্রম শুরু হচ্ছে।

ঘ. দেশের তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক অগ্রযাত্রা এবং চতুর্থ শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ‘এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার উদ্যেগ নেয়া হয়েছে।

এফবিসিসিআই সভাপতি দেশের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

পরে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম জাদুঘরের পরিদর্শন বইতে তার মন্তব্য লেখেন।

উল্লেখ্য, গত ১৯ মে ২০১৯-২০২১ মেয়াদকালের জন্য দায়িত্ব গ্রহণ করে এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সংগঠনের পরিকল্পনা জানালেন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি

আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯