ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বায়তুল মোকাররম মসজিদ ও ইফা উড়িয়ে দেয়ার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
বোমা হামলা চালিয়ে বায়তুল মোকাররম মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

জেএমবি কর্মী পরিচয় দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেয়া হয়। চিঠির প্রেরক কথিত জেএমবির কর্মীর নাম হাফেজ মাওলানা কামরুজ্জামান।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নুরুল ইসলাম চিঠির বিষয়টি স্বীকার করে যুগান্তরকে বলেন, অপরিচিত একজন ব্যক্তি নিজেকে জেএমবি কর্মী দাবি করে একটি চিঠি পাঠিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি সরকারের শীর্ষ মহলে জানিয়েছি।

ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি ডিএমপি কমিশনার ও জোনের উপকমিশনারকেও চিঠির অনুলিপি দিয়েছি। তারা সতর্ক অবস্থানে আছেন বলে জানিয়েছেন।

বায়তুল মোকাররম মসজিদের আশপাশের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয় ওই চিঠিতে। অন্যথায় বোমা ও টাইম বোমার মাধ্যমে হামলার হুমকি দেয়া হয়। ব্যভিচারে বাংলাদেশ শীর্ষে বলে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয় ওই উড়ো চিঠিতে।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ ২৩ এপ্রিল চিঠিটি গ্রহণ করে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরে ধর্ম মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। বিষয়টি আমলে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সু; যু

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বায়তুল মোকাররম মসজিদ ও ইফা উড়িয়ে দেয়ার হুমকি

আপডেট সময় : ১১:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯