ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘গুলিস্তানে ককটেল নিক্ষেপে আইএসের দায় স্বীকার বিষয়টি তদন্ত করা হচ্ছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
উগ্রবাদ ইস্যুকে কেন্দ্র করে কোনো মহল উদ্দেশ্য হাসিলের জন্য গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, আইএস-এর দায় স্বীকার করার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ককটেল হামলায় আহত তিন পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর গুলিস্তানে সোমবার রাতে যে ককটেল বিস্ফোরণ হয়েছে, তা সাধারণ কোনো ককটেল নয়, অনেক শক্তিশালী ছিল।

তিনি বলেন,আইএস যে ক্লেইম করেছে তা তাদেরই বা অন্য কেউ প্রতারণামূলক এ ধরনের পোস্ট দিয়েছে কি না-তা আমাদের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অ্যান্টি টেরোরিজম বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন।

সোমবার রাতে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হন। ককটেল বিস্ফোরণের পাঁচ ঘণ্টা পর এক টুইট বার্তায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, গুলিস্তানে পুলিশের তিন সদস্যের ওপর আইএস সদস্যরা ককটেল নিক্ষেপ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘গুলিস্তানে ককটেল নিক্ষেপে আইএসের দায় স্বীকার বিষয়টি তদন্ত করা হচ্ছে’

আপডেট সময় : ০৫:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯