সংবাদ শিরোনাম :
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;
রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে দুই ট্র্যাফিক পুলিশ সদস্য ও একজন কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন-ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। কারা এই হামলা করেছে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেনি।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস সাংবাদিকদের জানান, এখন ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তারা এসে বিষয়টি দেখবেন। এরপর কিসের বিস্ফোরণ বা কিভাবে ঘটানো হয়েছে বলা যাবে।




















